২৬ নয়, ৩২ ফুটবলার নিয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে আর্জেন্টিনা


 ‎আর্জেন্টিনা বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের জন্য বড় দল ঘোষণা করতে যাচ্ছে। প্রাথমিকভাবে ২৬ জনের স্কোয়াডের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ৩২ ফুটবলারকে নিয়ে প্রস্তুতি ক্যাম্প ও দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


https://www.effectivecpmnetwork.com/w9b7hvut?key=1c63fbd7ca2fb40c610d58a1d3de93b6

‎মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, লিওনেল মেসি এখনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দল নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।সেই দুই ম্যাচের জন্যই বড় স্কোয়াড রাখা হচ্ছে।

‎আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, মূল তালিকায় নতুন করে ছয়জন ফুটবলারকে যোগ করা হয়েছে।


‎তারা হলেন নিকোলাস কাপালদো, তোমাস আরান্দা, জোয়াকিন ফ্রেইতাস, সান্তিয়াগো বেলত্রান, সিমন এসকোবার ও ইগনাসিও ওভান্দো।

‎তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড এখনই ঘোষণা করা হচ্ছে না।


‎টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে আনুষ্ঠানিক দল প্রকাশ করতে পারে আর্জেন্টিনা। দলে নেতৃত্বে থাকার কথা রয়েছে মেসিরই। এবারের বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প হবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে।

‎বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রথম প্রস্তুতি ম্যাচ হবে ৬ জুন, টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে স্কালোনির দল।


‎২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। প্রথম ম্যাচে ১৬ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে খেলবে তারা।





Post a Comment (0)
Previous Post Next Post