রং পরিবর্তনকারী স্মার্টফোন
Infinix Hot 70 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের ডিজাইন। এই ফোনে কালার চেঞ্জিং ডিজাইন রয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে এর নাম রাখা হয়েছে Dynamic Shine Design। এই ফোনটি তাপমাত্রা অনুযায়ী রং পরিবর্তন করতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 0 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম তাপমাত্রায় ফোনটির ব্যাক প্যানেল এক রঙের দেখাবে এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রং বদলে যাবে
।কালার চেঞ্জিং ব্যাক প্যানেলের পাশাপাশি এই ফোনটির ক্যামেরা সেটআপও জ্বলে ওঠে। এই ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলের চারদিকে লাইট রয়েছে, যা নোটিফিকেশন এলে আলাদা আলাদা রঙে জ্বলে ওঠে। এই সিস্টেমের নাম রাখা হয়েছে Crystal Mood Island। এই ফোনটির ডানদিকের প্যানেলে শর্টকাট সেন্সর বাটন যোগ করা হয়েছে, যা সিঙ্গেল টাচে বিভিন্ন টাস্ক করতে পারে। এই ফোনটির ওজন 195 গ্ৰাম এবং থিকনেস 7.49mm।
Infinix Hot 70 ফোনের স্পেসিফিকেশন
Infinix Hot 70 ফোনটি একটি 4G স্মার্টফোন, যা Android 16 বেস্ড XOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Helio G100 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে পারে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে Infinix Hot 70 4G ফোনে 22 ঘন্টা পর্যন্ত কাজ করা যায়। এই ফোনটিতে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি 10W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।Infinix Hot 70 4G ফোনে 1576 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 700nits ব্রাইটনেস দিতে সক্ষম। এই ফোনটির পাঞ্চ হোল ডিসপ্লে নোটিফিকেশনের জন্য ডায়নামিক আইল্যান্ড শেপ নেয়।ফটোগ্রাফির জন্য Infinix Hot 70 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.85 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Infinix Hot 70 4G ফোনে SGS মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি দেওয়া হয়েছে। এর ফলে ফোনটি পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi, Bluetooth 5.4, OTG এবং NFC ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে FM Radio এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে
Infinix Hot 70 ফোনের দাম
Infinix Hot 70 4G ফোনটি প্রথমে বাংলাদেশে সেল করা হবে। এই ফোনটি 4GB, 6GB এবং 8GB RAM অপশনে 128GB স্টোরেজ সহ বাজারে আনা হয়েছে। বাংলাদেশে এই ফোনের স্টার্টিং প্রাইস BDT 18,999 এবং টপ মডেলের দাম BDT 25,999 রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 14,800 টাকা এবং 20,250 টাকার কাছাকাছি। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Night Pulse, Dive Blue, Silver Dancer, Green Texture, Quiet Violet এবং Thermo Orange কালার অপশনে সেল করা হবে।



