দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩১ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) লেবাননের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের শহর ও গ্রামগুলোতে হঠাৎ করেই আক্রমণের তীব্রতা বাড়ায় ইসরায়েল। একই সঙ্গে কয়েক ডজন এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লেবাননের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি স্থলবাহিনী দেশের ভূখণ্ডের আরও গভীরে অগ্রসর হতে শুরু করেছে। তাদের এই আগ্রাসী ও তীব্রতর আক্রমণ থেকে বাঁচতে দক্ষিণ লেবাননের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে দলে দলে মানুষ এলাকা ছেড়ে পালাচ্ছে।

