প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা দিয়েছে

 






‎দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১১ মে) এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় স্বাক্ষর করেছেন উপসচিব রাজীব কুমার সরকার।
‎নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিচ্ছন্নতা রক্ষায় নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করেছেন। এতে জনমনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হচ্ছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে।সরকারী সংবাদ


‎বিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে সরকারি স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

‎এছাড়া বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা এবং কার্নিশে জন্ম নেওয়া আগাছা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


Trend breakdown

প্রাথমিক বিদ্যালয়
‎বিদ্যালয়
‎প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়


Post a Comment (0)
Previous Post Next Post