গতকাল অনার চীনে তাদের নতুন ‘600’ সিরিজ লঞ্চ করে Honor 600 Pro, Honor 600 Super Edition এবং Vitality Edition নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে চীনের বাইরে এই সিরিজের অধীনে Honor 600e নামের আরও একটি মডেল লঞ্চ করা হয়েছে। এই ফোনটি দক্ষিণ আমেরিকায় পেশ হওয়া এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।Honor 600e 5G ফোনের স্পেসিফিকেশন
Honor 600e 5G ফোনে 1200 x 2600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনের বেজল মাত্র 1.23mm চওড়া। এই ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz PWM ডিমিং এবং 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্ক্রিনের সুরক্ষার জন্য গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড MagicOS 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Honor 600e 5G ফোনে MediaTek Dimensity 7100 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali G610 MC2 GPU দেওয়া হয়েছে।Honor 600e 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.75 অ্যাপার্চারযুক্ত 108MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Honor 600e 5G ফোনে 6520mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 28 ঘন্টার চেয়েও বেশি ভিডিও প্লেব্যাক করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
Honor 600e 5G ফোনে 16GB Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনে 8GB Physical RAM এর সঙ্গে 16GB Virtual RAM যোগ করে মোট 24GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। অনার এআই ফিচারের সঙ্গে এই ফোনে Image to Video AI 2.0 ফিচার যোগ করা হয়েছে। ফোনটির সাইড প্যানেলে ডেডিকেটেড সেন্সর বাটন রয়েছে। এই বাটন ক্যামেরা কন্ট্রোলের পাশাপাশি বিভিন্ন ধরনের শর্টকাট হিসাবে ব্যাবহার করা যায়।এই ফোনে মেটাল ইউনিবডি ডিজাইনের পাশাপাশি IP66 রেটিং দেওয়া হয়েছে। Honor 600e 5G ফোনে SGS সার্টিফিকেশন দেওয়া হয়েছে, ফলে ফোনটি ড্রপ রেজিস্টেন্স হয়ে উঠেছে। এই ফোনটির ওজন 180 গ্ৰাম এবং থিকনেস 7.34mm।
Honor 600e 5G ফোনের দাম
Honor 600e 5G ফোনটি 8GB RAM ও 512GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি 2527 পেরুভিয়ান সোল দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 71 হাজার টাকার কাছাকাছি। প্রাথমিক সেলে এই ফোনটি 1999 পেরুভিয়ান সোল অর্থাৎ প্রায় 56,200 টাকা দামে সেল করা হবে। বিদেশে এই ফোনটি Velvet Gray, Golden Desert এবং Vital Green কালার অপশনে সেল করা হবে।



