বিরতি ভেঙে ওটিটি দিয়ে ধামাকা কামব্যাক করছেন ক্যাটরিনা কাইফ!
মা হওয়ার পর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ক্যাটরিনা কাইফ। তবে বলিউডের ‘চিকনি চামেলি’র ভক্তদের জন্য এবার রয়েছে এক দারুণ সুখবর! অবশেষে বিরতি ভেঙে ফেরার জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
এ যাত্রায় হয়তো কোনো সাধারণ সিনেমা নয়, বরং ওটিটির এক মেগা প্রজেক্ট দিয়ে ধামাকা করতে যাচ্ছেন ক্যাটরিনা।
ইন্ডিয়া টুডের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মা হওয়ার পর ক্যাটরিনা কাইফ ইদানীং আবারও নতুন নতুন সিনেমার চিত্রনাট্য বা স্ক্রিপ্ট পড়া শুরু করেছেন। তবে তাড়াহুড়ো করে যেকোনো প্রজেক্টে সই করতে রাজি নন তিনি। সন্তান ও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি কড়া ও জুতসই গল্প খুঁজছেন, যা তার কামব্যাককে মনে রাখার মতো করে তুলবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের মাঝামাঝি বা শেষের দিকে আবারও শুটিং সেটে চিরচেনান রুপে হাজির হবেন এই অভিনেত্রী।
লক্ষ্য এবার ওটিটি প্ল্যাটফর্ম
কারিনা কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই ওটিটি প্ল্যাটফর্মে ওয়ান-ম্যান শো দেখিয়ে ফেলেছেন। তবে ক্যাটরিনা এখনো এই দীর্ঘ ফরম্যাটের গল্প বা ওয়েব সিরিজে পা রাখেননি। সূত্র বলছে, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এখন অভিনয়শিল্পীদের পারফরম্যান্স দেখানোর দুর্দান্ত সুযোগ থাকায় ক্যাটরিনা এবার ওটিটি অভিষেক করতে বেশ আগ্রহী।
পারিবারিক জীবন ও মাতৃত্ব
২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পর ২০২৫ সালের ৭ নভেম্বর ক্যাটরিনা ও ভিকি কৌশলের কোল আলো করে আসে তাদের ফুটফুটে পুত্রসন্তান ‘বিহান কৌশল’। মা হওয়ার পর থেকে ক্যাটরিনা নিজেকে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে পুরোপুরি দূরে রেখে সন্তান লালন-পালনে ব্যস্ত রেখেছেন।
