রাজশাহীর বিভিন্ন এলাকায় ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বিদ্যুৎ অফিস।আজ ২০ মে নির্দিষ্ট কিছু এলাকায় ৬ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) মো:আনোয়ার হোসেন এক বিজ্ঞপ্তিতে সই করে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভী লাইনে কাছে থাকা গাছের শাখা প্রশাখা কাটার জন্য ২০ মে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর প্রকৌশলী দপ্তর।
