Home ঈদুল উপলক্ষে টানা ৭ দিন বন্ধ দিয়েছে ব্যাংক bySmartseba •May 19, 2026 0 ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত ব্যাংকিং সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।১৮মে সোমবার এ নোটিশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক।২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রবিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছেন সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।ঈদের আগেই সকল পোশাক কারখানা ও সকল কারখানার বেতন, বোনাস ও অন্যান্য ভাতা দেয়ার কথা জানিয়েছেন। দেশের আমদানি রপ্তানির কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।এ জন্য ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের গার্মেন্টস-সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক নিদেশ অনুযায়ী এসব এলাকায় ব্যাংক অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এখানে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা এবং বুথগুলোতে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিন ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংকবিজয় সরণিতে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট Facebook Twitter