কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

📌 কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি ক্যাটাগরিতে মোট ২৬ জন যোগ্য প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে।



📋 পদের নাম ও বিবরণ

ক্রমিক পদের নাম পদসংখ্যা বেতন স্কেল ও গ্রেড শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত
কম্পিউটার অপারেটর ১১,০০০ - ২৬,৫৯০ টাকা
(গ্রেড-১৩)
বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১১,০০০ - ২৬,৫৯০ টাকা
(গ্রেড-১৩)
স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।
ক্যাশিয়ার ১০,২০০ - ২৪,৬৮০ টাকা
(গ্রেড-১৪)
বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০ - ২২,৪৯০ টাকা
(গ্রেড-১৬)
এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
অফিস সহায়ক ১৩ ৮,২৫০ - ২০,০১০ টাকা
(গ্রেড-২০)
এসএসসি বা সমমান পাস।

📅 গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সীমা

  • অনলাইন আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)
  • আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ৪:০০ টা)

📝 বয়সসীমা ও অন্যান্য শর্তাবলি 

  • সাধারণ বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
  • বিভাগীয় প্রার্থী: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • বিশেষ নোট: বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্রের (NOC) মূল কপি জমা দিতে হবে।

💳 আবেদন ফি (টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে)

  • ক্রমিক ১ থেকে ৪: টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা।
  • ক্রমিক ৫ (অফিস সহায়ক): টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
  • উল্লেখ্য, অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের আবেদন ফি মাত্র ৫৬ টাকা।

🌐 আবেদন করতে এখানে ক্লিক করুন 

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন ব্যতিরেকে অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

إرسال تعليق (0)
أحدث أقدم