কেমন হয়েছে বিশ্বকাপ নিয়ে সঞ্জয় নোরার গানটি

 খবরটা নতুন নয়। কদিন আগেই জানা গিয়েছিল, ফিফা বিশ্বকাপ ফুটবলের এই আসরের জন্য একটি গান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। সে গানে তার সঙ্গে আছেন বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি শিল্পী ভেজড্রিম। অবশেষে এলো সেই গান। সোমবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়) প্রকাশিত হয়েছে ‘সির সির’ শিরোনামের গানটি। ফুটবল বিশ্বকাপের অন্যান্য গানের মতই উৎসবের আমেজে সাজানো হয়েছে এ গানের মিউজিক। ভিডিওতেও আছে ফুটবল উন্মাদনার উপস্থিতি। গানের দৃশ্যে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন নোরাও। উপস্থিতি রয়েছে সঞ্জয় ও গায়ক ভেজড্রিমেরও।



প্রকাশের পর থেকে অন্তর্জালে অনেকে গানটির প্রশংসা করছেন। বিশেষ করে গানের মিউজিক ও কোরিওগ্রাফির বন্দনা করছেন দর্শক-শ্রোতারা।  গানটি ফেসবুকে শেয়ার করে সঞ্জয় লিখেছেন, ‘কয়েক মাসের শ্রম, কয়েক দেশের অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ। দেখুন, আমরা কী বানিয়েছি। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায়।’

Post a Comment (0)
Previous Post Next Post