ভূমিকম্প ভুটানে অনুভূত হয়েছে বাংলাদেশেও

 ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে।ঢাকা: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশসহ পাঁচ দেশ।



রোববার (০৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পানাখা থেকে পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে।ভূমিকম্প সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। শক্তিশালী এ ভূকম্পনের ফলে নড়ে ওঠে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীন।আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভুটানে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমকম্পনটি মাঝারি ধরনের। এর ফলে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।

إرسال تعليق (0)
أحدث أقدم