ঢাকা - টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট


 বৃষ্টির কারণে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। এতে মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।


গতকাল সোমবার (২৫ মে) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত এই যানজট দেখা দেয়।


জানা যায়, থেমে থেমে যান চলাচল করায় ঈদযাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি কষ্টে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের গন্তব্যে পৌঁছাতে।

Post a Comment (0)
Previous Post Next Post