সেরা ব্যাটার উর্ভিল প্যাটেলের :২০২৬ সালে আইপিএলে ১৩ বলে ৫০ রান করে রেকর্ড করলেন।
রবিবার আইপিএল ২০২৬-এর অন্যতম স্মরণীয় এক পারফরম্যান্স উপহার দিলেন উর্ভিল প্যাটেল। চেন্নাই সুপার কিংসের উর্ভিল প্যাটেলে ব্যাটার মাত্র ১৩ বলে হাফ-সেঞ্চুরি করে রেকর্ড করেছেন।
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে লখনউয়ের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন প্যাটেল। বিশেষ করে লেগ-স্পিনার দিগভেশ রাথির এক ওভারে টানা পাঁচটি ছক্কা মারেন। ডানহাতি এই ব্যাটার মাত্র ১৩ বলে নিজের ৫০ রান পূর্ণ করেন, যা ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সোয়ালের গড়া দ্রুততম আইপিএল ফিফটির রেকর্ডের সমান।
মাইলফলক ছোঁয়ার পর প্যাটেল তার পকেট থেকে একটি হাতে লেখা চিরকুট বের করেন, যাতে লেখা ছিল, “এটা তোমার জন্য পাপা”। তার এই মুহূর্তটি গ্যালারির দর্শক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া দিয়েছে।
৫০রান করার পরও প্যাটেল তার ব্যাটিং চালিয়ে যান। ব্যক্তিগত ৬৫ রানে শাহবাজ আহমেদের বলে আউট হওয়ার আগে তিনি একবার জীবনও পান। আবেশ খান বাউন্ডারির কাছে তার ক্যাচটি তালুবন্দি করেন। আউট হওয়ার আগে মাত্র ২৩ বলে ৬৫ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন তিনি। প্যাটেল যখন প্যাভিলিয়নে ফেরেন, তখন চেন্নাই ২ উইকেটে ১২৭ রান তুলে জয়ের পথে অনেকখানি এগিয়ে ছিল।
